ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত
হাদির কিছু হলে শাহবাগ অচল করে দেওয়ার হুশিয়ারি ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সম্মতিক্রমে সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে তার অপারেশন করা হবে। সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
একইসঙ্গে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, যদি মহান রবের ডাকে সাড়া দিয়ে হাদি শহীদের কাতারে শামিল হন, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিচার নিশ্চিত করতে স্বাধীনতাকামী জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলাকারী খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং প্রয়োজনে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’ এছাড়া খুনিরা যদি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর