ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম জান্নাত আরা রুমী।
পুলিশ জানায়, হোস্টেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নামিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রুমী ওই এলাকায় অবস্থানকালে এনসিপির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক বিভিন্ন কারণে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত