ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
২৫.২০ কোটি দাম উঠলেও যে কারণে গ্রিন পাবেন ১৮ কোটি টাকা
সরকার ফারাবী: আইপিএলের মিনি নিলাম শেষ হতেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়ে নিলামের টেবিলে কার্যত ঝড় তুলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দরেই আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েছেন গ্রিন।
আসন্ন আইপিএল মৌসুমে বেগুনি-সোনালি জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। তবে চমকপ্রদ তথ্য হলো নিলামে এত বিশাল অঙ্ক উঠলেও তিনি পুরো ২৫ কোটি ২০ লাখ রুপি পাচ্ছেন না।
২৫ কোটির দর, হাতে পাবেন মাত্র ১৮ কোটি!
বিসিসিআইয়ের একটি বিশেষ নিয়মের কারণে ক্যামেরন গ্রিনের পারিশ্রমিক সীমাবদ্ধ থাকছে ১৮ কোটি রুপিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নীতিমালা অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারের নিলাম মূল্য ১৮ কোটি রুপির বেশি হলেও তিনি সর্বোচ্চ এই অঙ্কটুকুই পাবেন।
ফলে গ্রিনের ক্ষেত্রে ২৫ কোটি ২০ লাখ রুপির মধ্যে ১৮ কোটি রুপি পাবেন খেলোয়াড়, আর বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা পড়বে বিসিসিআইয়ের প্লেয়ার কল্যাণ তহবিলে।
কেন এই নিয়ম চালু করল বিসিসিআই?
বিদেশি ক্রিকেটারদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই এই নিয়ম চালু করেছে বিসিসিআই। সর্বশেষ মেগা নিলামের আগে রিটেনশন নীতিতেও বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ১৮ কোটি রুপিতে বেঁধে দেওয়া হয়েছিল।
এবার মিনি নিলামেও যেন কোনো বিদেশি ক্রিকেটারের দাম ১৮ কোটির বেশি কার্যত প্রভাব না ফেলে, সেজন্যই এই নিয়ম কার্যকর রাখা হয়েছে। এতে একদিকে ফ্র্যাঞ্চাইজির আর্থিক ভারসাম্য রক্ষা হচ্ছে, অন্যদিকে কল্যাণ তহবিলও সমৃদ্ধ হচ্ছে।
ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে কী নিয়ম?
এই ‘ক্যাপ’ নিয়মটি শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে এমন কোনো সীমা নেই। কোনো ভারতীয় খেলোয়াড়ের নিলাম মূল্য ১৮ কোটির বেশি উঠলে, তিনি পুরো অর্থই পাবেন এক্ষেত্রে কোনো কাটছাঁট করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর