ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান রক্ষা করেনি’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং শত্রু হিসেবে চিহ্নিত ছিল, তারা স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাধারণ ক্ষমা পেয়েছিল। কিন্তু সেই সাধারণ ক্ষমার মর্যাদা তারা কখনোই রক্ষা করেনি। বরং কখনো আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে, আবার কখনো আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তারা সেই ক্ষমার অপব্যবহার করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এই প্রার্থী বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব না দিতেন এবং রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আজও প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে পারত।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সরাসরি অংশ নিয়েছিলেন। তার শাহাদাতের পর বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জিয়াউর রহমান ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপতি আর খালেদা জিয়া ছিলেন জনগণের প্রধানমন্ত্রী।
কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত