ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতাতে জোর দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: কেবল হাসপাতাল নির্মাণ করে সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়, বরং চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেই বেশি জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বা সমাজকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ডাক্তার, নার্স ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের দেশে এসডিজি অর্জনে এখনো অনেক ঘাটতি রয়েছে। তবে দল-মত নির্বিশেষে সবাই সমন্বিতভাবে কাজ করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব।’ তিনি জানান, স্বাস্থ্যখাতের উন্নয়নে ইতোমধ্যে ১৭৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকারের সময় সীমিত হলেও এই স্বল্প সময়েই প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
কিডনি ফাউন্ডেশন পরিদর্শনের সময় তিনি ডায়ালাইসিস সংকট ও চিকিৎসার উচ্চ ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি।’ বিশেষ করে চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে তিনি গরুর মাংস খাওয়া কমানো এবং পান, জর্দা ও সিগারেট পরিহার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এস এম আবু তৈয়ব এবং চমেক হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা