ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্য মন্ত্রণালয়
আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে
ডুয়া নিউজ: গণহত্যায় আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, এ সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। তারপরও জুলাই গণহত্যায় নিহত এবং আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. নূরজাহান বেগম বলেন, ‘এখন পর্যন্ত আহতদের বিদেশে চিকিৎসার জন্য ১৬ কোটি টাকা খরচ হয়েছে। এই খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য খরচ করা হয়েছে। এছাড়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন মোট ৩০ জন। তাদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত ২০ কোটি টাকা পাঠানো হয়েছে। তবে, আরও কত টাকা লাগতে পারে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট হিসাব করা হয়নি।’ একজনের জন্য ৬ কোটি ৩৭ লাখ টাকা এবং আরেকজনের জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান বলেন, ‘জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতরা যেসব কারণে মনস্তাত্ত্বিক কষ্টে আছেন এবং আন্দোলন করছেন, তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সরকার তাদের দাবি দাওয়াকে কোনোভাবেই অবহেলা করছে না। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে। এজন্য নতুন একটি তালিকা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো আহতের চিকিৎসার জন্য সরকারি খরচের বাইরে ব্যক্তিগতভাবে কোনো খরচ হয়নি। তবে, যদি কেউ তাদের নিজস্ব অর্থ ব্যয় করে থাকেন, তাহলে তারা তা সরকারের কাছে জানাতে পারেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)