ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারত থেকে দুই জাহাজে এলো ১৬৪০০ টন চাল
ডুয়া নিউজ: উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল দুটি বাণিজ্যিক জাহাজে করে মোংলা বন্দরে পৌঁছেছে। এর মধ্যে ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে এসেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’। বর্তমানে জাহাজটি বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় অবস্থান করছে। আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে এই জাহাজ দুটি বন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার থেকে চাল খালাস শুরু হবে বলে জানা গেছে।
শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানিয়েছেন, ভারত থেকে আসা ‘বিএমসি আলফা’ জাহাজে ৭ হাজার ৭০০ টন এবং থাইল্যান্ডের ‘এমভি সি ফরেস্ট’-এ ৮ হাজার ৭০০ টন চাল রয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হলে খালাস শুরু হবে।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান জানিয়েছেন, এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা চালের দ্বিতীয় চালান। রবিবার ভৌত পরীক্ষা শেষে আমদানি করা চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে খালাস প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, ২০ জানুয়ারি ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে ৫ হাজার ৭০০ টন চাল মোংলা বন্দরে আসেছিল, যা ছিল এই দরপত্রের প্রথম চালান। চুক্তি অনুযায়ী, ভারত থেকে মোট ৩ লাখ টন চাল দেশে আসবে, যার মধ্যে ৪০ শতাংশ মোংলা বন্দরে এবং ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস