ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৩ বিশ্ববিদ্যালয়কে প্রকৌশল গুচ্ছে ফিরতে অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের
ডুয়া নিউজ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে কুয়েট ও চুয়েট তাদের আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইভাবে রুয়েটও এককভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। সার্বিক বিবেচনায় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে গুচ্ছভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?