ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবারে মেট্রোরেল বন্ধ, স্টেশনের গেটে তালা, যাত্রীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। শুক্রবার (১২ ডিসেম্বর) ছুটির দিনে হঠাৎ গণপরিবহনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।
পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় তারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অবরুদ্ধ করে রাখেন। এছাড়া রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেট্রোরেলে ঘুরতে এসেছিলেন। কিন্তু স্টেশনে এসে তারা দেখেন গেট বন্ধ। মেহেদী হাসান নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম, কিন্তু মেট্রোরেল বন্ধ দেখে বাচ্চাদের মন খারাপ হয়ে গেছে।’ জরুরি কাজে বের হওয়া সোহাগ আলী বলেন, ‘দ্রুত শাহবাগ যাওয়ার দরকার ছিল, এখন বড় ঝামেলায় পড়ে গেলাম।’
আন্দোলনরত কর্মচারীরা জানান, ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও ৯ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্থায়ী চাকরি-বিধিমালা নেই। ফলে তারা সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম ও ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি ও সময়সীমা পার হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে তারা এই কঠোর কর্মসূচিতে গিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনলাইন টিকিট মিলছে আজ থেকে, জেনে নিন মূল্য