ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওসমান হাদিকে হ'ত্যাচেষ্টার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তারা “হাদী ভাইয়ের কিছু হলে, আবার একটা জুলাই হবে; হাদীর বুকে গুলি চলে প্রশাসন কী করে, বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাকিব বলেন, যারা জুলাইকে ভয় পাই, তারাই হাদীকে ভয় পায়। ওসমান হাদী বাংলাদেশের সংস্কারের প্রতি অনুরাগী ব্যক্তিত্ব। হাদীকে গুলি করে আমাদের এ স্লোগান রুখে দেওয়া যাবে না।
ঢাবি শিক্ষার্থী আলী হোসেন তন্ময় বলেন, তারা শুধু ওসমান হাদীর ওপর গুলি করে নাই, তারা সমস্ত বিপ্লবীদের ওপর গুলি চালিয়েছে।
রিয়াদুস জুবাহ ওসমান হাদির উপর হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে বলেন, এই সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে তারা পরিচয়হীন অবৈধ সন্তান। আইনের ওপর আমরা সবসময় ভরসা রেখেছি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রেখে চলেছি। কিন্তু আজ সেই আস্থারই নির্মম পরিণতি-আমাদের প্রিয় হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?