ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
জামায়াতে ইসলামি ঘোষণা করলো ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরির জন্য অনলাইনে জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামি। মঙ্গলবার রাতে দলটির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘আপনার একটি মূল্যবান পরামর্শ বাংলাদেশের ভবিষ্যত পরিবর্তন করতে পারে। আপনার মতামতের ভিত্তিতেই আমাদের নির্বাচনি ইশতেহার তৈরি হবে। ‘জনতার ইশতেহার’ শীর্ষক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই মতামত সংগ্রহ করা হবে।’’
এর আগে একই রাতে এক নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির বলেন, ‘‘সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বৈষম্যপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির অবসান ঘটানো ছাড়া দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে বিরাট ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন।’’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘অনেকে বলে ক্ষমতায় গেলে জাতীয় সরকার আমাদের বাদ দিয়ে গঠন করবে। তবে আমরা ক্ষমতায় গেলে তিন শর্ত পূরণে জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পায় না। সমাজের সব স্তরে এখন দুর্নীতির বিস্তার ঘটেছে।’’
জামায়াত আমির বলেন, ‘‘নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না থাকায় অপরাধ কমানো সম্ভব হয়নি। সব অপরাধের সূত্রপাত অপ-নির্বাচন থেকে। তাই আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু করতে হবে এবং সত্যিকারের জনগণের প্রতিনিধিরা দেশ গড়ার সুযোগ পাবে। অনেকেই নির্বাচনের আগে বলে, ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন প্রতিষ্ঠা করবে না। আমরা তাদের আহ্বান জানাই, ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করুন।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন