ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিএসইতে সূচকের ইতিবাচক প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক : টানা পতনের ধাক্কা কাটিয়ে ধারাবাহিক উত্থান দেখা দিলেও গতকাল মুনাফা তোলার চাপে শেয়ারবাজারে সাময়িক নেতিবাচক প্রবণতা সৃষ্টি হয়েছিল। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা কমে যায়, যদিও টাকার অংকে লেনদেন তুলনামূলকভাবে বাড়ে।
তবে আজকের লেনদেন শেষে সেই হারানো পয়েন্ট ফিরে পেয়ে সূচক আবারও ইতিবাচক অবস্থানে দাঁড়িয়েছে। গতকাল যত পয়েন্ট কমেছিল, আজ প্রায় সমপরিমাণ পয়েন্টই বেড়েছে। বাজারে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়লেও লেনদেনের পরিমাণ টাকার হিসেবে কিছুটা হ্রাস পেয়েছে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক প্রায় ২২ পয়েন্ট বৃদ্ধি পায়। এর আগের দিন সূচক প্রায় ২১ পয়েন্ট কমে গিয়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৩.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪.৪৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৬৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৭০ কোটি ১৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৪৩টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬১.৫৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.৪৩ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)