ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আপেল হাতে স্টাইলিশ লুকে জয়া আহসান
বিনোদন ডেস্ক: সবসময়ই নতুন কোনো উপস্থাপনা বা লুক দিয়ে দর্শকদের চমকে দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয়। এবারও ব্যতিক্রম হলো না একদম নতুন স্টাইলিশ অবতারে হাজির হয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার ফ্যাশন রূপ ছিল সম্পূর্ণ আলাদা। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন পাথরের নকশা করা গাঢ় লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে মানিয়েছে ধূসর জিন্স। ঐতিহ্যবাহী ও আধুনিক স্টাইলের এই মিশ্রণে অভিনেত্রীকে এক নতুন আভায় দেখা গেছে।
এই সাজে কপালে লাল টিপ, খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে রোদচশমা তাকে দিয়েছে আরও আভিজাত্যের ছোঁয়া। হাতে ছিল পাথরের চুড়ি ও বালা, যা পুরো লুককে করেছে আরও নান্দনিক। তবে সবচেয়ে মনোযোগ কেড়েছে তার হাতে থাকা লাল আপেলটি।
ছবিগুলোতে জয়াকে কখনও আপেল হাতে ধরে, কখনও মাথায় রেখে ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে ধরে পোজ দিতে দেখা গেছে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন—‘আপেল হয়ো না।’
ছবি প্রকাশের পর মুহূর্তেই মন্তব্য বাক্সে ভক্তদের প্রশংসা জমতে শুরু করে। কেউ জয়ার লুক দেখে লিখেছেন, ‘অসাধারণ।’ কেউ ভালোবাসা জানিয়ে মন্তব্য করেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ আবার বহু ভক্ত মজার ছলে লিখেছেন, ‘পুরো আগুন! সবাই পানি নিয়ে এসো।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস