ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বোনদের অভিযোগের জবাব দিলেন অভিনেতা ডিপজল
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা ও রাজনীতিবিদ মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার গুরুতর অভিযোগ এনেছিলেন তার চার বোন। দীর্ঘ ৪০ বছর ধরে ন্যায্য পাওনা না পাওয়ার সেই অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন ডিপজল। গত সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এর জবাব দেন।
এর আগে গত ৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ডিপজলের বোনেরা অভিযোগ করেন, ভাইদের কারণে তারা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এর জবাবে ডিপজল লিখেন, ‘বোনদের এই বক্তব্য আমাকে অসম্মান করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমি এর আইনি জবাব আদালতেই দেব।’ তিনি দাবি করেন, বোনদের তিনি সবসময় সাধ্যমতো সহযোগিতা করেছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘এক বোন ক্যামেরার সামনে তার অসুস্থ সন্তানের কথা বলে কেঁদেছেন। অথচ সেই সন্তানের চিকিৎসার জন্য আমি বড় অংকের সহায়তা করেছি, এমনকি ভারতে চিকিৎসার ব্যবস্থাও করেছি।’
আরেক বোনের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, ‘যিনি বলেছেন ১১ বছর ধরে যোগাযোগ নেই, মাত্র দুই মাস আগেই তাকে এবং তার সন্তানকে আমি আর্থিক সহায়তা দিয়েছি। আমি পর্দায় অভিনয় করি, বাস্তব জীবনে নয়। জানলে সবকিছুর প্রমাণ রেখে দিতাম।’
পারিবারিক এই কাদা ছোঁড়াছুড়িতে বিস্ময় প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘৩৫ বছর পর কার প্ররোচনায় তারা এসব মিথ্যা বলছে? ভালোবাসার সম্পর্ক রেখে চাইলে আমি তাদের পাওনার চেয়ে ২-৩ গুণ বেশি দিয়ে দিতাম। আল্লাহর রহমতে ডিপজল কাউকে খালি হাতে ফেরায় না।’
দেশবাসীকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে আপনজনদের এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতেই সত্য বেরিয়ে আসবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন