ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
অভিনয় না করেই কোটি টাকার মালিক এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক: বছরখানেক ধরে আলোচনার বাইরে থাকলেও বলিউডে প্রত্যাবর্তনের কোনো ইচ্ছাই নেই রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-পরবর্তী তীব্র বিতর্কের ঝড় থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তিনি চলচ্চিত্রজগতের পরিবর্তে পুরো মনোযোগ দিয়েছেন নিজের গড়ে তোলা ব্যবসায়। আর সেই উদ্যোগই তাকে এনে দিয়েছে কোটি টাকার আয়।
২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর কড়া সমালোচনা, তদন্ত ও মামলার দুঃসহ সময় পার করেন রিয়া। সব অভিযোগ থেকে মুক্তি পেলেও আর চলচ্চিত্রে ফেরার কথা ভাবেননি তিনি; সিদ্ধান্ত নেন নতুন জীবন শুরু করার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানান, তার পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার টু ড্রিপ’ শুধু গত এক বছরেই রাজস্ব অর্জন করেছে প্রায় ৪০ কোটি টাকা। জীবনের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরুর প্রতীক হিসেবে তিনি এ নামটাই বেছে নিয়েছিলেন।
২০২৪ সালের আগস্টে অনলাইনে ব্র্যান্ডের সূচনা করেন রিয়া; পরে মুম্বাইয়ের বান্দ্রায় আধুনিক শোরুম খুলেন। অল্প সময়ের মধ্যেই তাঁর কালেকশন তরুণ ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে ব্যবসার পাশাপাশি তিনি নিয়মিত করছেন নিজের পডকাস্ট শো, যেখানে একাধিক তারকা উপস্থিত হয়েছেন। পডকাস্টটিও তার ব্র্যান্ড প্রচার এবং ব্যক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিয়ার কথায়, সুশান্তের ঘটনার পর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় পেরিয়ে নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পান তিনি। ঠিক তখনই ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। মাত্র এক বছরে ৪০ কোটি টাকার রাজস্ব এই অর্জনই বলে দেয়, অভিনয় ছাড়লেও এখন সফল উদ্যোক্তা হিসেবে রিয়া নিজের নতুন পরিচয়ে স্বচ্ছন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস