ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উত্থানের পর মুনাফা তোলা, দিনশেষে সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের পতন কাটিয়ে টানা দুই কর্মদিবসে শেয়ারবাজারে যে ধারাবাহিক উত্থান দেখা গিয়েছিল, সেই ইতিবাচক প্রবণতার মাঝেই আজ (১০ ডিসেম্বর) মুনাফা তোলার চাপ বেড়ে যায়। গত দুই দিনে সূচক প্রায় ৯১ পয়েন্ট বেড়েছিল। সেই ধারায় আজকের লেনদেনও শুরু হয় উত্থান দিয়ে এবং সকাল সাড়ে ১১টার দিকে প্রধান সূচক আরও ৩০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ সোমবার থেকে আজ মধ্যাহ্ন পর্যন্ত সূচকে যোগ হয় মোট ১২০ পয়েন্ট।
তবে দিন শেষে পরিস্থিতি বদলে যায়। মুনাফা বিক্রি বাড়তে থাকায় সূচক উল্টো ঘুরে দাঁড়িয়ে প্রায় ২১ পয়েন্ট কমে বন্ধ হয়। যদিও সূচক কমেছে, বাজার সংশ্লিষ্টরা বলছেন—টাকার অংকে লেনদেন বেড়েছে, যা বাজারে সক্রিয়তার ইঙ্গিত।
বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে ওঠানামা স্বাভাবিক ঘটনা। একটানা বৃদ্ধির মতো টানা পতনও বাজারের জন্য ভালো নয়। তাদের মতে, আজকের উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা স্বাভাবিক ছিল এবং বাজারের স্বাভাবিক গতিপ্রবাহের অংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪১.৮৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১.৭২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৯.১০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৫৮ কোটি ৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭৫ কোটি ৮৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫১.০৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৮.৬২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)