ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
প্রকৌশলীদের পরিবেশের প্রতিও দায়বদ্ধ হতে হবে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল শিক্ষায় কেবল প্রযুক্তিগত উৎকর্ষ বা দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, এর সঙ্গে প্রকৌশলীদের পরিবেশগত ন্যায়বিচার, সামাজিক সাম্য এবং জলবায়ু সহনশীলতার প্রতিও দায়বদ্ধতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতকরণ ও স্বীকৃতি’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রকৌশল শিক্ষার প্রকৃত মান তখনই নিশ্চিত হবে, যখন তা সমাজের সুবিধাবঞ্চিত বা দুর্বল জনগোষ্ঠীর প্রয়োজন এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবকে বিবেচনায় নেবে।” তিনি ঢাকা শহরের ভূমিকম্প ঝুঁকি, নদীভাঙন ও জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের উদ্যোগগুলোতে স্থায়িত্ব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
প্রকৌশলীদের সিদ্ধান্ত দেশের উন্নয়ন ধারাকে প্রভাবিত করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় কেবল অবকাঠামোগত দিক না দেখে সমস্যা সমাধানের সক্ষমতা, নৈতিক দায়িত্ববোধ এবং পরিবেশ-সচেতনতাকে প্রাধান্য দিতে হবে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রকৌশল শিক্ষায় ব্যবহারিক প্রশিক্ষণের ঘাটতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে তাত্ত্বিক শিক্ষার ওপর জোর দেওয়া হলেও শিল্পখাতের চাহিদামাফিক ব্যবহারিক প্রশিক্ষণের অভাব রয়েছে। এই ব্যবধান কমাতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।”
সিম্পোজিয়ামে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটনের অধ্যাপক ড. নুর ইয়াজদানিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু