ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বুধবার তফশিল ঘোষণা? যা জানালেন ইসি মাসউদ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা চূড়ান্ত করেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, এই তফশিল বুধবার সন্ধ্যায় বা সর্বশেষ ১১ ডিসেম্বর প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর কমিশন সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে। তফশিল ঘোষণা প্রক্রিয়ায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, “বিটিভি ও বেতারকে তফশিল ঘোষণার জন্য চিঠি পাঠানো হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে তফশিল প্রকাশ করা হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত এটি রেকর্ড হতে পারে। ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল ঘোষণা নিশ্চিত করতে হবে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন। সূত্রের খবর অনুযায়ী, ভোটগ্রহণের তারিখ আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত হতে পারে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিটিভি ও বেতারকে সিইসির ভাষণ রেকর্ডের জন্য চিঠি দেওয়া হয়েছে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম ভোটের অভিজ্ঞতা অর্জন করবে। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে, কারণ জাতীয় নির্বাচনের মতো বড় ভোটের মাধ্যমে কমিশনের কার্যক্ষমতা যাচাই হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। বৈঠক শেষ করে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। রেকর্ড শেষে সেসময় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে বুধবার তফশিল ঘোষিত না হলে বৃহস্পতিবার এটি ঘোষণা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ