ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে নতুন মোড় প্রার্থীদের পছন্দক্রম জমা দেওয়ার সুযোগ আবারও উন্মুক্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সংযোজিত দুই মন্ত্রণালয়ের অতিরিক্ত পদের কারণে এবার সব প্রার্থী চাইলে পছন্দক্রম পুনর্নির্ধারণ করতে পারবেন। তবে পূর্বের পছন্দক্রম বজায় রাখার সুযোগও রাখা হয়েছে।
রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবম গ্রেডে ৬৫৯, দশম গ্রেডে ৩ হাজার ৪৪ এবং ১১তম গ্রেডে ৪১৬টি পদসহ সর্বমোট ৪ হাজার ১১৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর আগের বিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল ৩ হাজার ৯৭৭, যা নতুন সংযোজনের ফলে বেড়েছে ১৪২টি।
নতুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ নভেম্বর পিএসসি নন-ক্যাডার পদের পছন্দক্রম আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১২৪টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৮টি অতিরিক্ত পদ কমিশনের কাছে প্রেরিত হওয়ায় এই পরিবর্ধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ হওয়া নতুন অধিযাচনগুলোর কারণে পদের তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
পিএসসি জানিয়েছে, যারা ইতোমধ্যে তাদের পছন্দক্রম জমা দিয়েছেন, তারা যদি নতুন যোগ হওয়া দুই মন্ত্রণালয়ের পদের প্রতি আগ্রহী হন, তাহলে তাদের অবশ্যই নতুন করে পছন্দক্রম দাখিল করতে হবে। তবে যদি নতুন পদগুলোর প্রতি আগ্রহ না থাকে, তাহলে আগের পছন্দক্রমই বহাল থাকবে এবং পরিবর্তনের প্রয়োজন নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল