ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না, এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেয়া হচ্ছে না। এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন।
আন্দোলনকারীরা জানান, তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি। তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, সুচিকিৎসা ও ভাতা প্রদান।
আহতরা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন