ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সবার আগে ‘বাংলাদেশ’ চেতনাকে ধারণ করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা কম থাকায় সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে ছাত্রদল আশানুরূপ ফলাফল করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা আরও বাড়াতে হবে। বিগত দিনে ক্যাম্পাসে সেভাবে ছাত্রদলের কর্মসূচি দেখা না যাওয়ায় নির্বাচনের ফলাফলে আমরা পিছিয়ে পড়েছি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নতুন চিন্তার আলোকে ছাত্রদলকে ঢেলে সাজানো হচ্ছে।”
বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দেড় বছরের মধ্যে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “পুরোনো রাষ্ট্র কাঠামো এখন আর দেশের জন্য উপযোগী নয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমান দেশকে নতুন করে গড়ার পরিকল্পনা নিয়েছেন, যা প্রমাণ করে বিএনপি একটি ‘অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি’।”
নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, “আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চলছে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে আমাদের পরাজিত হতে হবে।” এসময় তিনি ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরোধিতা করে বলেন, “ধর্ম ব্যবহার করে রাষ্ট্র ও সমাজে বিভাজন সৃষ্টিতে আমরা বিশ্বাসী নই। সবার আগে ‘বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করতে হবে।”
এছাড়া দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব এখনো গ্রামের সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছায়নি বলে স্বীকার করেন বিএনপি মহাসচিব। তিনি ছাত্রদলকে ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর