ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অভিযোগ উমামা ফাতেমার
আন্দোলন সংশ্লিষ্ট নারীরা হয়রানির শিকার হচ্ছেন
ডুয়া নিউজ: জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
অনুষ্ঠানে উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে—এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু, নারীরা অবদমিত হচ্ছে—এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়। এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু, সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, আমরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, এবং মুখপাত্র সামান্তা শারমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন