ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতকে বাদ দিয়ে চীন-বাংলাদেশকে নিয়ে নতুন জোটের পথে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় এবার ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় একটি বিকল্প ও নতুন জোট বা ব্লক তৈরির উদ্যোগ নিয়েছে পাকিস্তান। মূলত চীন ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে এই ত্রিপক্ষীয় উদ্যোগকে একটি শক্তিশালী রূপ দিতে চায় ইসলামাবাদ, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে।
গত বুধবার ‘ইসলামাবাদ কনক্লেভ’-এ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আঞ্চলিক অগ্রাধিকার কোনো একটি দেশের ‘একগুঁয়েমি’ বা অনমনীয় মনোভাবের কাছে জিম্মি থাকতে পারে না। নাম উল্লেখ না করলেও তিনি স্পষ্টত ভারতের দিকে ইঙ্গিত করেছেন।
ইসহাক দার বলেন, ‘আমরা সংঘাতের বদলে সহযোগিতায় বিশ্বাসী। অর্থনীতি, প্রযুক্তি ও সংযোগের মতো বিষয়গুলোতে ভিন্ন ভিন্ন গোষ্ঠী তৈরি করা যেতে পারে।’
বিশ্লেষকরা বলছেন, গত আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতি হয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব করতে চীনকে সাথে নিয়ে নতুন সমীকরণের চেষ্টা করছে। এর আগে গত জুনে চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল।
বর্তমানে ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে সার্ক স্থবির হয়ে আছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের সম্ভাবনা থাকলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র ৫ শতাংশ বাণিজ্য হয়। এই অচলাবস্থা কাটাতে এবং নিজেদের আঞ্চলিক শক্তি পুনরুদ্ধারে পাকিস্তান এখন বিকল্প জোটের দিকে ঝুঁকছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশগুলো ভারতের বিরাগভাজন হয়ে সরাসরি এই নতুন জোটে যোগ দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবুও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?