ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৬ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই একনজরে দেখে নেওয়া যাক আজকের উল্লেখযোগ্য আয়োজনগুলো।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে এবং সব অঞ্চলে একযোগে বিভিন্ন ক্যাটাগরিতে স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’, ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এবং ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ তুলে দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি
দুপুর ১২টায় বরিশাল জেলার মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ৫১২ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
নাহিদ ইসলামের কর্মসূচি
বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’ নামক পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আনসার-ভিডিপির কর্মসূচি
দুপুর ১২টায় রাজধানীর টি অ্যান্ড টি মাঠে কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য চালু করা মানবিক সেবাকেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত