ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বসার পরিকল্পনা ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রেওয়াজ অনুযায়ী তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের নিয়ম থাকলেও, এবার তার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার গণমাধ্যমকে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কমিশন। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে আগে বসে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরার কথা ভাবছে ইসি। ওই নির্বাচন কমিশনার জানান, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, যদিও তারা রাষ্ট্রপতির আগেই তার সঙ্গে বসতে আগ্রহী।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর তফসিল চূড়ান্ত করতে কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। সেখান থেকে সিদ্ধান্ত এলে ১১ ডিসেম্বর নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে কমিশনের।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা