ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হুঁশিয়ারি উপেক্ষা করে প্রাথমিকের ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশ, শোকজ নোটিশ এবং শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর যৌথ ভার্চুয়াল মিটিং শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও (৪ ডিসেম্বর) দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকবে এবং ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, গত ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও ২২ দিন পার হয়ে গেছে। কিন্তু দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো যৌক্তিক দাবি তোলায় ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
শিক্ষক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তিন দফা দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে।
শিক্ষকদের ৩ দফা দাবি:
১. অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি (মূল দাবি ১০ম গ্রেড)।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল