ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি ব্যাংকের এমডির সাক্ষাৎ
ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর আহ্বান উপাচার্যের
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বুধবার (৩ ডিসেম্বর) জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেডের (মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক কেনজি কিমুরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন।
উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাংকের কর্মকর্তা আহমাস সাভিম রব উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, জাপানের মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বর্তমানে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকে। বৃত্তিপাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৪৫০ মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপাচার্য এই সংখ্যা আরও বাড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী