ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতিতে হিমেল হাওয়া বইছে। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১১ ডিগ্রিতে নেমেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান, চলতি মাসের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহ দেশে প্রবেশ করতে পারে, যার ফলে কিছু স্থানে তাপমাত্রা ছয় ডিগ্রিতে নেমে যেতে পারে। একই সঙ্গে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের পরিস্থিতি বিরাজ করবে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে।
সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এগুলো মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার হতে পারে।
এছাড়া, দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা, এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিসেম্বর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫ থেকে ৪.২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি