ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেট্রো স্টেশনে ‘ফ্রেশ সুপার মার্ট’ চালু করছে এমজিআই
নিজস্ব প্রতিবেদক: শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আনুষ্ঠানিকভাবে রিটেইল ব্যবসায় প্রবেশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে।
সোমবার (১ ডিসেম্বর) এই চুক্তি অনুযায়ী, এমজিআই ২০২৬ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর এমআরটি লাইন-৬-এর আটটি স্টেশনে ‘ফ্রেশ সুপার মার্ট’ নামে মোট ৯টি সুপারস্টোর পরিচালনা করবে। চুক্তিতে এমজিআই ডিরেক্টর তানভীর মোস্তফা ও ডিএমটিসিএল কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এটি হবে বাংলাদেশের মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রথম বাণিজ্যিক উদ্যোগ।
চুক্তি সই অনুষ্ঠানে এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর (এডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, হেড অব সাপ্লাই চেইন রাশেদুল হক, জিএম (অডিট) সাজ্জাদ হোসেন, সিনিয়র এজিএম (প্রজেক্ট) মো. শাহেদ ইকবাল ভূঁইয়া, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) সৈয়দ মনিরুজ্জামান, এজিএম (ফ্রেশ সুপার মার্ট) মীর আবদুল হাফিজ, ডিএমটিসিএল ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ, প্রজেক্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, ডিরেক্টর (এডমিনিস্ট্রেশন) এ কে এম খায়রুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্রেশ সুপার মার্ট সুপারস্টোরগুলো এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর (উত্তর ও দক্ষিণ পার্শ্বে দুটি আলাদা আউটলেট), উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনের অভ্যন্তরে স্থাপিত হবে। এর মধ্যে মিরপুর ১০-এর আউটলেটটি ফ্ল্যাগশিপ আউটলেট হিসেবে ২,১০৫ বর্গফুট আয়তনের হবে। প্রতিটি আউটলেট মেট্রো স্টেশনের কনকোর্স এলাকায় অবস্থিত এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি আউটলেটে ভোগ্যপণ্য, ফুড স্টেশন, কফি ও জুস কর্নারসহ নির্দিষ্ট ক্যাটাগরির সুবিধা থাকবে। জানুয়ারি ২০২৬ থেকে এগুলো বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
বর্তমানে এমজিআই নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও সোনারগাঁ এবং ঢাকার তেজগাঁও-এ মোট তিনটি ফ্রেশ সুপার মার্ট পরিচালনা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি