ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির
ডুয়া ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য নির্বাচন কমিশন (ইসি) সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে গত ২০ জানুয়ারি তথ্য সংগ্রহ শুরু হয়েছে, যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।
এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা বা কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
একইসঙ্গে নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ এবং আনসারদেরও ওই সময়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন