ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মদ তৈরির কারখানা: গ্রে’প্তার এক
সরকার ফারাবী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর মদ উৎপাদন ও বন্য প্রাণী শিকারের অভিযোগে একজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জীববিজ্ঞান অনুষদের পাশের পাহাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম সুমন চাকমা (৫০), বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিকাজের জন্য জমি ইজারা নিয়েছিলেন। তবে চাষাবাদ নয় ইজারা নেওয়া জায়গায় তিনি গোপনে চোলাই মদ তৈরির কারখানা তৈরি করেন। পাশাপাশি পাহাড়ে বন্য প্রাণী শিকারের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় হঠাৎ বহিরাগতদের চলাচল বেড়ে যাওয়ায় সন্দেহ হলে নজরদারি জোরদার করে প্রক্টরিয়াল বডি। নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর সোমবার রাত সাড়ে ১২টায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালানো হয়, যা শেষ হয় রাত সাড়ে তিনটায়।
প্রক্টরিয়াল সূত্র জানায়, সুমন তাঁর বসতঘরের পাশেই অবৈধভাবে মদ উৎপাদন করতেন। ছোট একটি বেড়ার ঘরের পেছনের লম্বা বারান্দা জুড়ে রাখা ছিল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। তল্লাশির সময় সদ্য প্রস্তুত প্রায় ৩০ লিটার চোলাই মদ ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, রাতেই সুমনকে থানায় হস্তান্তর করা হয়। ইজারাকৃত জমিতে অবৈধ মদের ব্যবসা ও অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে তাঁর ইজারা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁকে জরিমানাও করা হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সুমন চাকমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তিনি আপাতত থানা হেফাজতে আছেন। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর