ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট, থাকছে যেসব বৈশিষ্ট্য
নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটটি প্রথমবারের মতো অবমুক্ত করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে এই নতুন নোটটি বাজারে ছাড়া হচ্ছে।
নোটের নকশা ও বৈশিষ্ট্য: ১৫২ মি.মি. x ৬৫ মি.মি. আকারের এই নোটের সম্মুখভাগে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। আর নোটের পেছন ভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটে মূলত সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা: জাল নোট প্রতিরোধে এতে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের ডানদিকের কোণায় ‘500’ লেখাটি রঙ পরিবর্তনশীল কালিতে মুদ্রিত, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে। এছাড়া ৪ মি.মি. চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা, জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চেনার সুবিধার্থে ৫টি ছোট বৃত্তসহ নানা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এতে যুক্ত করা হয়েছে।
প্রাপ্তিস্থান ও বৈধতা: আগামী ৪ ডিসেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও তা সংগ্রহ করা যাবে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত ৫০০ টাকার অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন