ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
আটকে রাখা কার্গো বোট ছেড়ে দিলো আরাকান আর্মি
ডুয়া নিউজ: দীর্ঘ ১৬ দিন পর জিম্মি রাখা কার্গো বোটটি মুক্তি দিয়েছে আরাকান আর্মি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। এর আগে, ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দর পৌঁছেছিল। এসব জাহাজে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপি সহ বিভিন্ন পণ্য ছিল। ২০ জানুয়ারি, দুটি জাহাজ ছেড়ে দেওয়া হয়েছিল, যেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, আরাকান আর্মির হাতে বন্দী থাকা এই কার্গো জাহাজ ১৬ দিন পর মুক্তি পেয়ে অবশেষে বন্দরে পৌঁছেছে। তবে ব্যবসায়ীরা এ বিষয়ে চিন্তিত।
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী তিনটি জাহাজ আটক করে আরাকান আর্মি। এসব জাহাজে মোট ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপি সহ অন্যান্য মালামাল ছিল। ২০ জানুয়ারি দুটি জাহাজ ছাড়িয়ে দেওয়া হয়েছিল, যেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি