ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
জরিপে বিএনপি এগিয়ে, জামায়াত পিছিয়ে ৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন ভাগ নিয়ে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলাম প্রায় সমান সমর্থন পাচ্ছে।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত জরিপ অনুযায়ী, ভোটারদের ৩০ শতাংশ বিএনপি-কে এবং ২৬ শতাংশ জামায়াতে ইসলামকে ভোট দেবেন।
জরিপে ছোট দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। ভোটারদের মধ্যে ৬ শতাংশ ভোট যাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে, ৫ শতাংশ ভোট যাবে জাতীয় পার্টিকে এবং ৪ শতাংশ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশে যাবে। অন্য দলগুলো ৮ শতাংশ ভোটের সম্ভাবনা রাখছে।
জরিপটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেছে এবং ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪,৯৮৫ জন ভোটারের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের সকলের বয়স ১৮ বছরের বেশি। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় নমুনা নেওয়া হয়েছে, তবে রাঙামাটি জেলা অন্তর্ভুক্ত করা হয়নি।
জরিপকারীরা দাবি করেছেন, ফলাফলের আস্থা ৯৫ শতাংশ এবং এর ১.৪ শতাংশ বিচ্যুতি থাকতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থনে কাছাকাছি থাকার কারণে ছোট দলগুলো নির্বাচনী জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন যেকোনো একপক্ষে সমর্থন যোগ করলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। তবে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট নির্বাচনী ব্যবস্থার কারণে ভোটের সামান্য পার্থক্যও চূড়ান্ত ফলাফলে নির্ধারণী ভূমিকা রাখতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- সাড়ে ৯ মাসে ১ হাজার ২৭৫ জনের পুশইন ঠেকানো হয়েছে: বিজিবি