ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবারও প্রাথমিকে কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও (২ ডিসেম্বর) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত থাকবে। এর ফলে টানা দ্বিতীয় দিনের মতো সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীন এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের দাবি আদায়ে সারাদেশে সোমবার তৃতীয় দিনের মতো স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী ১১তম গ্রেড বা আনুষঙ্গিক বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনকারী নেতারা বলেন, ‘সহকর্মী শহিদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।’ মঙ্গলবারও যথারীতি পরীক্ষা বর্জনসহ পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।
শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর