ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: সদ্য বিদায়ী নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ। এই হিসাবে নভেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার।
সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, নভেম্বরের ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ডলার। এর আগে ১৬ থেকে ২২ নভেম্বর ৬১ কোটি ২২ লাখ, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ, ২ থেকে ৮ নভেম্বর ৭১ কোটি ১০ লাখ এবং ১ নভেম্বর ৪ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে গত কয়েক মাস ধরেই। এর আগে অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত