ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ছাত্র-আন্দোলনে নিহত আরও ৩ জনের মরদেহ উত্তোলন
ডুয়া নিউজ: আদালতের নির্দেশে আশুলিয়া থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে মরদেহগুলো উত্তোলন করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার পাবনারটেক মহল্লার একটি কবরস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়। এরপর আশুলিয়ার বাইপাইল এলাকার চারালপাড়া মহল্লার কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগরের মরদেহ উত্তোলন করা হয় এবং দুপুরে আশুলিয়ার আমবাগান এলাকার কবরস্থান থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয় এবং এখন ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন