ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
নভেম্বরের ২৯ দিনে এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিরা মোট ২৬৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার।
বিশেষভাবে ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার, ১৬ থেকে ২২ নভেম্বর এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। নভেম্বরের প্রথম দিনে পাঠানো হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
পাশাপাশি, গত কয়েক মাসের রেমিট্যান্স পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার দেশে এসেছে। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসী রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস