ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘তিস্তা, সীমান্ত হত্যা ভাঙতে পারবে না বাংলাদেশ-ভারতের সম্পর্ক’
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তিস্তার পানিবণ্টন ও সীমান্ত হত্যার মতো বিষয়গুলো ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ককে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি আরও জানান, এই ইস্যুগুলো আলাদা হলেও সম্পর্কের অন্যান্য স্বার্থ প্রভাবিত হবে না।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিস্তার পানি হোক বা সীমান্ত হত্যা, এগুলো শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার প্রসঙ্গের সঙ্গে সম্পর্কিত হলেও একটির ওপর অন্যটির ওপর নির্ভরশীল নয়। আমাদের স্বার্থ উদ্ধার অব্যাহত থাকবে। কতদিন লাগবে তা জানা নেই, তবে আমরা চাই, সংশ্লিষ্টদের ফেরত দিয়ে সাজা কার্যকর করা হোক। তবে এই ইস্যুর কারণে সব সম্পর্ক বন্ধ হবে না।”
তিনি অতীতের সরকারের ভারত নীতি প্রসঙ্গে বলেন, “সর্বশেষ ১৫ বছর ধরে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, কিন্তু জনগণের সন্তুষ্টি ছিল কম। বাহ্যিক উষ্ণতা সবসময় নিশ্চয়তা দেয় না; মূল বিষয় হলো আমাদের স্বার্থ যথাযথভাবে রক্ষা হচ্ছে কি না।”
সীমান্ত হত্যার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের একমাত্র এমন সীমান্ত যেখানে যুদ্ধের অবস্থা নেই, তারপরও মানুষকে গুলি করে হত্যা করা হয়। এই পরিস্থিতির কোনো তাৎক্ষণিক সমাধান নেই। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ চালাচ্ছি এবং অব্যাহত রাখব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি