ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তি লটারি
নিজস্ব প্রতিবেদক :দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। এই তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে। ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।
মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩,৩৬০টি। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট শূন্য আসন ১১,৯৩,২৮১টি, যার মধ্যে সরকারি স্কুলে ১,২১,০৩০টি এবং বেসরকারি স্কুলে ১০,৭২,২৫১টি।
গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১,২১,০৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২,৬০,২৪৪ জন শিক্ষার্থী, যারা ৩,৭৫,৭২৮টি পছন্দক্রম দিয়েছেন। বেসরকারি স্কুলে ১০,৭২,২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮,৭৬২ জন শিক্ষার্থী, যারা ১,৮০,৮৬২টি পছন্দক্রম দিয়েছেন। এরপর আর নতুন আবেদন জমা পড়ার তথ্য মাউশি জানায়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ