ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত হলে ব্রিটেনে টিউলিপের ভবিষ্যৎ কী হবে?
আন্তর্জাতিক ডেস্ক: পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, এবং তার ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আগামীকাল সোমবার এই দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিষয়টি প্রথমে প্রকাশ করে সংবাদমাধ্যম ডেইলি মেইল। এরপর টিউলিপকে সিটি মিনিস্টারের পদ ছেড়ে দিতে হয়।
রোববারের প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে টিউলিপ ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন। ২০১৯ সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, তবে এমপির পদে থাকেন। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি।
দুর্নীতির অভিযোগের মধ্যেই টিউলিপকে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করার অভিযোগ করা হয়েছে। তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন, তবে আসলে এটি একজন আওয়ামীপন্থি নেতার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগও ওঠে।
যদিও ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্তে জানানো হয়, ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের ফলে টিউলিপ মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি।
এদিকে বাংলাদেশে টিউলিপের মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন। মামলার ও আইনজীবীদের চিঠি নিয়ে টিউলিপ বা ডেইলি মেইল কোনো মন্তব্য করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ