ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির ‘বিজয় রোড শো’ স্থগিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত ‘রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
রিজভী বলেন, চেয়ারম্যানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশ যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে তার অবস্থা অবনতিও হয়নি।
তিনি হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান। নেত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ থেকে তারা হাসপাতালে যাচ্ছেন, কিন্তু ভিড়ের কারণে অন্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটছে। রিজভী সকলকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করবে দলটি। এ উপলক্ষে দেশব্যাপী রোড শো এবং ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মহাসচিব বলেন, দেশের বিজয়ের আনন্দ আরও বর্ণিল ও অর্থবহ করতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি