ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে নি’হত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-র তীব্র প্রভাবে শ্রীলঙ্কা ব্যাপক বন্যায় বিপর্যস্ত। টানা ভারি বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ এ, আর অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে দেশের বহু এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ও সেতু ভেঙে পড়েছে, এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
বন্যার প্রভাবে দেশজুড়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। অনুরাধাপুরা জেলায় ২৪ ঘণ্টার মধ্যে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডিএমসির মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা জানান, সামরিক বাহিনীকে মোতায়েন করায় উদ্ধার অভিযান জোরদার হয়েছে।
বদুল্লা জেলার বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাসপান্না গ্রামের বাসিন্দা সামান কুমারা বলেন, “গ্রামে দু’জন মারা গেছেন। অন্যরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। আমরা গ্রাম থেকে বের হতে পারছি না, কারণ সব রাস্তা ধসে বন্ধ। খাবার নেই এবং পানির ঘাটতি আছে।”
দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে, এবং অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন।
শনিবার ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রীলঙ্কা থেকে সরে গিয়ে উত্তরে ভারতের দিকে অগ্রসর হয়েছে। ভারতের চেন্নাই বিমানবন্দর ঝড়ের কারণে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র বাতাস চলবে।
মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দূরের প্রধান সড়কের বিশাল অংশ পানির নিচে তলিয়ে গেছে।
শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে