ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সব আশ্রয় আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই পদক্ষেপের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো শুক্রবার এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, “যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিকের (যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী) যাচাই-বাছাই সর্বোচ্চ স্তরে সম্পন্ন হচ্ছে, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নতুন ও জোরাল অভিযোগ আনা হয়েছে। ঘটনার একজন সেনা নিহত হওয়ায় তাকে হত্যা অভিযোগের মুখে দাঁড়াতে হয়েছে। হামলার উদ্দেশ্য এবং প্রেক্ষাপট এখনো তদন্তাধীন রয়েছে।
একই ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র “সমস্ত তৃতীয় বিশ্বের দেশ” থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে। বুধবারের হামলায় আহত এক মহিলা ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যুর পর এই মন্তব্য আসে। হামলার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং ইতিমধ্যেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি কঠোর করার ধারাবাহিকতায় নেওয়া পদক্ষেপ। এর আগে তিনি অবৈধ অভিবাসীদের গণবহিষ্কার, শরণার্থী গ্রহণের সংখ্যা হ্রাস এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিলের মতো উদ্যোগ নিয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত