ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার অবস্থা আশঙ্কামুক্ত নয়: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীলতার বাইরে—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সার্বিক অবস্থার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস জানান, সাবেক প্রধানমন্ত্রী এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় যে নির্যাতন-নিপীড়ন খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে, তারই প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে। ‘কখনো একটু ভালো, কখনো খারাপ—এভাবে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। আমার ব্যক্তিগত মূল্যায়ন, তিনি বর্তমানে স্থিতিশীল নন। উন্নত চিকিৎসা পেলে ভালো থাকার সম্ভাবনা আছে।’
মির্জা আব্বাস আরও বলেন, দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলেও খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন। ‘আমরা সালাম জানিয়েছি, তিনি জবাবও দিয়েছেন।’
শেষে তিনি দেশবাসীর উদ্দেশে দোয়া চেয়ে বলেন, “আমি আবারও অনুরোধ করবো, দেশের প্রতিটি মানুষ—মসজিদ, মাদরাসা কিংবা ব্যক্তিগতভাবে—সবার উচিত তার সুস্থতার জন্য দোয়া করা।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)