ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী ছাত্রসমাজকে দোয়ার আহ্বান ডাকসুর
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশব্যাপী ছাত্রসমাজকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক ‘সংগ্রামী পথচলার প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া তাঁর দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নেতৃত্বের গুণে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি ফ্যাসিবাদী আওয়ামী শক্তির গুম, খুন, বিচারিক হত্যাকাণ্ড, কারাবন্দি করা এবং দমনপীড়নের বিরুদ্ধে বারবার উচ্চকণ্ঠ ছিলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ শান্তির জন্য তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। এ কারণে ডাকসুর পক্ষ থেকে সারাদেশের ছাত্রসমাজকে তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থতা এবং দেশ ও জাতির সেবায় পুনরায় ভূমিকা রাখার তৌফিক কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের