ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, এলাকাবাসীর উদ্বেগ-কৌতূহল
সরকার ফারাবী: নওগাঁর পত্নীতলায় জন্ম নিয়েছে পেট-জোড়া লাগানো যমজ কন্যাশিশু। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে নজিপুর নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই নবজাতকদের পৃথিবীর মুখ দেখানো হয়।
যমজ দুই শিশুর মা তৃষ্ণা নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু (টিএনটি) গ্রামের বাসিন্দা এবং পল্লব মার্ডির স্ত্রী। তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার পরিচালনা করেন ক্লিনিকটির স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ সার্জন ডা. সুরভি সরকার।
ডা. সুরভি জানান, বৃহস্পতিবার বিকেলে পল্লব তাঁর স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করান। পরদিন দুপুর ১২টার দিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তৃষ্ণা জন্ম দেন পেট-জোড়া সংযুক্ত দুই কন্যাশিশু। বর্তমানে মা ও দুই নবজাতকই স্থিতিশীল আছেন।
নজিপুরে এ ধরনের জটিলতার চিকিৎসা ব্যবস্থা না থাকায় যমজ শিশুদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় কৌতূহলের পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর