ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
মারা গেলেন সংগীতশিল্পী জেনস
বিনোদন ডেস্ক: বাংলাদেশের নব্বই দশকের সংগীতাঙ্গনে যিনি অগণিত শ্রোতার হৃদয়ে দাগ কেটেছিলেন, সেই জনপ্রিয় শিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) আর নেই। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন এ তথ্য নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠজন ঈশা খান দূরে।
জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘একটা চাদর হবে’ গানটির মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া সুমন বহু বছর ধরে বাংলা সংগীত জগতে পরিচিত একটি নাম। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে গাওয়া এই গান তাকে এনে দেয় বিশেষ পরিচিতি। এর আগে-পরে বিভিন্ন মিশ্র অ্যালবামে গান করে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। মাঝখানে দীর্ঘ এক দশক সংগীত থেকে দূরে থাকলেও চলতি বছর আবার নতুন উদ্যমে গানে ফিরেছিলেন। সর্বশেষ তার ‘আমি চাইব না’ শিরোনামের গানটি প্রকাশিত হয় এবং আরও নতুন গান প্রকাশের পরিকল্পনাও ছিল।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম‘আশীর্বাদ’প্রকাশিত হয় ১৯৯৭ সালে। পরবর্তীতে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ একের পর এক জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেন তিনি। ২০০৮ সালে প্রকাশিত‘মন চলো রূপের নগরে’ছিল তার সর্বশেষ অ্যালবাম।
বাংলা গানপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এই সংগীত তারকা। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস