ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘সৌদি আরবে জিয়াউর রহমান-খালেদা জিয়ার প্রশংসা করে’
সরকার ফারাবী: বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে থাকাকালে বহু মানুষের কাছ থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা শুনেছি। তার দাবি, সেখানে অনেকেই শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ অর্থাৎ মিথ্যাবাদী নামে উল্লেখ করেন। এ্যানির ভাষ্যমতে, সৌদি আরবের মানুষের দৃষ্টিতে জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও গ্রহণযোগ্য নেতা।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে এ্যানি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন জিয়াউর রহমান। চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং জনগণকে হাতে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তার মতে, জিয়াউর রহমানের নেতৃত্বেই মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে দেশকে স্বাধীন করতে সক্ষম হন। এ্যানির ভাষায় “জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের নেতা; তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।”
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে এ্যানি বলেন, ছাত্র রাজনীতি করার সময় তাকে বহুবার কারাগারে যেতে হয়েছে, হামলার শিকার হতে হয়েছে এবং তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশ তার বাসায় গিয়ে তাকে গ্রেপ্তার করে মারধর করেছিল। তবুও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে মন্তব্য করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত