ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের নিলামে যে তারকার নাম
সরকার ফারাবী: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এবারের নিলামকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে একটি বিশেষ কারণে প্রথমবারের মতো একজন ভারতীয় ক্রিকেটার বিপিএল নিলামে নাম নিবন্ধন করেছেন।
বিপিএলে প্রথম ভারতীয় হিসেবে নাম দিলেন পীযূষ চাওলা
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জেতা অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা বিপিএল নিলামে অংশ নিতে নাম দিয়েছেন। ২০১২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও আইপিএলে দীর্ঘ যাত্রা রয়েছে চাওলার।
এর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী উন্মুক্ত চাঁদ বিপিএলে খেললেও তিনি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছিলেন। তাই দল পেলে চাওলাই হবেন বিপিএলে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার।
অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের ভিড়
চাওলার সঙ্গে নিলামে রয়েছেন আরও বেশ কিছু তারকা খেলোয়াড়- রবি বোপারা, জনসন চার্লস, পল স্টার্লিং, সালমান আলী আঘা, নিরোশান ডিকভেলা, রায়ান বার্ল, ওয়েইন পারনেল, সন্দীপ লামিচানে, জর্জ মানসি, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।
নিলামের ক্যাটাগরি ও ভিত্তিমূল্য
২৫০ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে রাখা হয়েছে-
‘এ’ ক্যাটাগরি: ৩৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ৫,০০০ ডলার)
‘বি’ ক্যাটাগরি: ২৬,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ৩,০০০ ডলার)
‘সি’ ক্যাটাগরি: ২০,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ২,০০০ ডলার)
‘ডি’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ১,৫০০ ডলার)
‘ই’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ১,০০০ ডলার)
দলের স্কোয়াড গঠনের নিয়ম
প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন দেশি খেলোয়াড় নিতে হবে।
নিলামের আগে প্রতিটি দল সরাসরি সাইনিংয়ে ২ জন দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে।
সর্বোচ্চ ১৪ জন দেশি এবং মোট ২২ জন ক্রিকেটার স্কোয়াডে রাখা যাবে।
নিলাম থেকে কমপক্ষে ২ জন বিদেশি ক্রিকেটার নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত